WORLD

পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতায় উত্তর কোরিয়া

পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতায় উত্তর কোরিয়া

 

* পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা উত্তর কোরিয়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)।

* সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কেন্দ্র ‘ইয়ংবিওন’-এ কার্যক্রম অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে।

* স্যাটেলাইট চিত্রে ইয়ংবিওনে একটি নতুন ভবন নির্মাণের প্রমাণ পাওয়া গেছে, যা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এটি চালু হলে দেশটির পারমাণবিক জ্বালানি উৎপাদনের ক্ষমতা প্রায় দ্বিগুণ হতে পারে।

* গ্রোসি আরও উল্লেখ করেন, উত্তর কোরিয়া বর্তমানে রিপ্রসেসিং ইউনিট এবং লাইট-ওয়াটার রিঅ্যাক্টরসহ একাধিক স্থাপনা সক্রিয় করেছে, যা তাদের পারমাণবিক অস্ত্রাগার বড় করার স্পষ্ট ইঙ্গিত।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button