WORLD

ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০০০০ অতিরিক্ত সেনা

ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০০০০ অতিরিক্ত সেনা

* ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও প্রায় ১০,০০০ অতিরিক্ত সেনা এবং বেশ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।

* নতুন এই বহরে বিমানবাহী রণতরী এবং মেরিন ইউনিট অন্তর্ভুক্ত। ফলে ওই অঞ্চলে মোতায়েনকৃত মোট মার্কিন সেনার সংখ্যা প্রায় ৬০,০০০-এ উন্নীত হবে।

* মার্কিন কর্মকর্তাদের মতে, চলমান আলোচনা ব্যর্থ হলে এই সামরিক শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রকে হামলার পরিকল্পনা বা স্থল অভিযানের মতো বিকল্প পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেবে।

* পেন্টাগন জানিয়েছে, বর্তমানে জেডি ভ্যান্সের নেতৃত্বে চলমান আলোচনা এবং ২২ এপ্রিলের যুদ্ধবিরতির ডেডলাইন সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

* উল্লেখ্য যে, ইতিমধ্যে ১০,০০০-এর বেশি সেনা ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যকর করার কাজে সরাসরি নিয়োজিত আছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button