সিরিয়ায় সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ

সিরিয়ায় সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ
সিরিয়ায় সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে ফরাসি কোম্পানি লাফার্জ দোষী সাব্যস্ত।
Lafarge (বর্তমানে Holcim–এর অংশ) সিরিয়ায় সন্ত্রাসী সংগঠনকে অর্থায়ন এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে।
ফ্রান্সের একটি আদালতের রায়ে বলা হয়, ২০১৩–২০১৪ সালের মধ্যে সিরিয়ায় কোম্পানির সাবসিডিয়ারি প্রায় ৫.৬ মিলিয়ন ইউরো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে দেয়, যার মধ্যে IS–এর সদস্যরাও ছিল।
উদ্দেশ্য ছিল যুদ্ধ চলাকালেও সিরিয়ার একটি সিমেন্ট কারখানা চালু রাখা।
আদালত কোম্পানির পাশাপাশি আটজন সাবেক শীর্ষ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে।
সাবেক সিইও Bruno Lafont–কে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে একই অভিযোগে লাফার্জ দোষ স্বীকার করে এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার জন্য ৭৭৮ মিলিয়ন ডলার জরিমানা প্রদান করেছিল।





One Comment