WORLD

ইসলামাবাদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বড় মতবিরোধ

ইসলামাবাদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বড় মতবিরোধ

 

ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বড় মতবিরোধ তৈরি হওয়ায় কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে Axios.

➡️ আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তাব দেয়, ইরান যেন ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখে।

➡️ এর জবাবে ইরান অনেক কম সময়ের, অর্থাৎ এক অঙ্কের (১-৯) বছর প্রস্তাব করে।

➡️ যুক্তরাষ্ট্র আরও চায়, ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলুক।

তবে ইরান প্রস্তাব দেয়, এগুলো তত্ত্বাবধানে ধাপে ধাপে কমিয়ে আনা (down-blending) হবে।

➡️ এসব বিষয়সহ মজুদ ইউরেনিয়াম নিয়ে মতবিরোধ থাকায় আলোচনা অচল হয়ে পড়ে।

➡️ এখন পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির সময়সীমার আগে সমঝোতা করার চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের মাধ্যমে চাপ বাড়াচ্ছে।

➡️ ইরানি কর্মকর্তারা ভেবেছিলেন সমঝোতা কাছাকাছি, কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট এক প্রেস কনফারেন্সে ইরানকে দোষারোপ ও আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ঘোষণা তাদের অবাক ও ক্ষুব্ধ করেছে।

সূত্র: Axios

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button