ইসলামাবাদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বড় মতবিরোধ

ইসলামাবাদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বড় মতবিরোধ
ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বড় মতবিরোধ তৈরি হওয়ায় কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে Axios.
আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তাব দেয়, ইরান যেন ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখে।
এর জবাবে ইরান অনেক কম সময়ের, অর্থাৎ এক অঙ্কের (১-৯) বছর প্রস্তাব করে।
যুক্তরাষ্ট্র আরও চায়, ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলুক।
তবে ইরান প্রস্তাব দেয়, এগুলো তত্ত্বাবধানে ধাপে ধাপে কমিয়ে আনা (down-blending) হবে।
এসব বিষয়সহ মজুদ ইউরেনিয়াম নিয়ে মতবিরোধ থাকায় আলোচনা অচল হয়ে পড়ে।
এখন পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির সময়সীমার আগে সমঝোতা করার চেষ্টা করছে।
এদিকে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের মাধ্যমে চাপ বাড়াচ্ছে।
ইরানি কর্মকর্তারা ভেবেছিলেন সমঝোতা কাছাকাছি, কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট এক প্রেস কনফারেন্সে ইরানকে দোষারোপ ও আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ঘোষণা তাদের অবাক ও ক্ষুব্ধ করেছে।
সূত্র: Axios





One Comment