WORLD
Trending

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র– ইরান আলোচনা ভেঙে যাওয়ার পর সৌদি আরব মনে করছে, বড় ধরনের পরিবর্তন না এলে ইরান থেকে হুমকি আরও বাড়বে।
সৌদি রাজপরিবারের একটি সূত্র এমনটিই জানিয়েছে ইসরাইলি চ্যানেল 12 কে।

➡️ সূত্রটির মতে, বর্তমান পরিস্থিতিতে ২০০৩ সালের ইরাক যুদ্ধের মতো সামরিক হস্তক্ষেপ ছাড়া সমাধান নেই। তবে এবার সেটির সঙ্গে একটি স্থিতিশীল ও গ্রহণযোগ্য বিকল্প সরকার গঠন করাও জরুরি।

➡️ তারা বলেন, এমন নেতৃত্ব হতে হবে যা ইরানের সমাজে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে। এটি সরাসরি রেজা পাহলাভি না-ও হতে পারেন, তবে তার সঙ্গে ঘনিষ্ঠ কেউ হতে পারেন।

➡️ একই সঙ্গে সূত্রটি দাবি করে, ইরান দীর্ঘমেয়াদে সাদ্দামের শাসনের চেয়েও বড় হুমকি, বিশেষ করে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কারণে।
আর বর্তমান যুদ্ধ তার লক্ষ্য পূরণ করতে পারেনি, বরং ইরানকে আরও আক্রমণাত্মক করেছে।

➡️ তবে সৌদি আরব স্পষ্ট করেছে, তারা এই সংঘাতে সরাসরি অংশগ্রহণকারী নয়। “এটি আমাদের যুদ্ধ নয়,”—এমন মন্তব্যের পাশাপাশি সতর্ক করা হয়েছে, যদি ইরান সৌদি আরবে হামলা চালায়, তাহলে প্রতিশোধমূলক জবাব দেওয়া হবে।

সূত্র: Israeli Channel 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button