
মধ্যপ্রাচ্যে সস্তা AI ড্রোন প্রতিরক্ষা মোতায়েন করল যুক্তরাষ্ট্র।
ইরান যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে ডজনখানেক Merops কাউন্টার-ড্রোন সিস্টেম মোতায়েন করেছে এবং এ নিয়ে তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রশিক্ষণ কার্যক্রমও শুরু করেছে বলে জানিয়েছে Business Insider
Project Eagle–এর অধীনে তৈরি এই Merops সিস্টেমে প্রায় ১৫,০০০ ডলারের AI-চালিত ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করা হয়, যা সরাসরি আঘাত বা কাছাকাছি বিস্ফোরণের মাধ্যমে শত্রু ড্রোন ধ্বংস করতে পারে।
এটি প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার তুলনায় অনেক সস্তা বিকল্প।
সিস্টেমটি মোবাইল—এটি গাড়িতে বসানো বা স্থায়ী ঘাঁটিতে ব্যবহার করা যায়। ইতোমধ্যে ইউক্রেনে এটি ১,০০০-এর বেশি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে।
বর্তমানে প্রায় ৩০টি কমপ্লেক্স মোতায়েন করা হয়েছে, প্রতিটিতে রয়েছে রাডার, লঞ্চার, নিয়ন্ত্রণ স্টেশন ও ইন্টারসেপ্টর ড্রোন।
এসব পরিচালনায় ১৫০ জনের বেশি মার্কিন সেনা কাজ করছে এবং প্রায় ১,০০০ ইন্টারসেপ্টর ড্রোন প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজনে আরও পাঠানোর পরিকল্পনাও রয়েছে।
সূত্র: Business Insider





One Comment