
চীনা জে-২০ উৎপাদনে রোবটিক বিপ্লব
মানুষ ছাড়াই যুদ্ধবিমান বানাচ্ছে চীন: জে-২০ উৎপাদনে রোবটিক বিপ্লব
চিনের সবচেয়ে আধুনিক স্টিলথ ফাইটার জেট জে-২০-এর উৎপাদন গতি দ্বিগুণ করতে চেংডুর একটি কারখানাকে পুরোপুরি ‘ডার্ক ফ্যাক্টরি’ বা স্বয়ংক্রিয় কারখানায় রূপান্তর করা হয়েছে।
এই কারখানায় কোনো আলো বা মানুষের প্রয়োজন হয় না; এআই চালিত মেশিন আর স্বয়ংক্রিয় রোবট দিয়ে দিনরাত ২৪ ঘণ্টা বিরতিহীনভাবে জে-২০-এর গুরুত্বপূর্ণ সব যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে। একেবারে চূড়ান্ত এসেম্বলির সময় মানুষের হাত লাগাতে হয়।
২০২০ সাল থেকে জে-২০ বা ‘মাইটি ড্রাগন’ তৈরির কাজ চললেও এখন রোবটিক প্রযুক্তির কারণে চিনের উৎপাদন সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
এই প্রক্রিয়ায় মানুষের ওপর নির্ভরতা না থাকায় উৎপাদন খরচ যেমন কমেছে, তেমনি মার্কিন এফ-২২ ফাইটারের বিপরীতে চীন এখন অনেক দ্রুত নিজেদের এই অত্যাধুনিক যুদ্ধবিমানের বহর বড় করার সুযোগ পাচ্ছে।
সূত্র: SCMP





One Comment