সিরিয়ার ন্যাশনাল স্টার্টআপ এজেন্ডা চালু
সিরিয়ার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দামেস্কে ‘ন্যাশনাল স্টার্টআপ এজেন্ডা’ চালু করেছে। এর মূল লক্ষ্য হলো কোম্পানি গঠন প্রক্রিয়া সহজ করা, অর্থায়নের সুযোগ বাড়ানো এবং বাজার সম্প্রসারণের মাধ্যমে দেশটির প্রযুক্তি খাতকে চাঙ্গা করা।
এই উদ্যোগের মাধ্যমে স্টার্টআপগুলোকে উচ্চ-প্রবৃদ্ধি ও সম্প্রসারণযোগ্য উদ্যোগ হিসেবে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। পাশাপাশি উদ্ভাবন ও বিকাশে সহায়তার জন্য বিশেষায়িত নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: লেভান্ট ২৪




